বর্তমান সরকার সন্ত্রাসবাদ ও চরমপন্থাকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতালিতে অনুষ্ঠিত আসেম সম্মেলনে তিনি বিশ্ব নেতাদের বলেছেন, তাঁর সরকার কখনো সন্ত্রাসবাদ ও চরমপন্থাকে প্রশ্রয় দেবে না। বাংলাদেশিদের কাজের সুযোগ দেওয়ায় তিনি ইতালির প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁদের বাংলাদেশ থেকে আরও কৃষিশ্রমিক নেওয়ার কথা বলেছেন।
আজ বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রীর ইতালি সফর উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে তিনি সফরের বিভিন্ন দিক তুলে ধরেন।
একই সঙ্গে তিনি তাঁর সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বে এখন বাংলাদেশ রোল মডেল।
সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনের শেষ অংশে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।