বর্তমান সরকার 'চোর সরকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন মহাজোট সরকারকে ‘চোর সরকার’ বলে আখ্যায়িত করেছেন বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, ভবিষ্যতে সরকার পরিবর্তন হলে পদ্মা সেতু, হল-মার্ক, পুঁজিবাজারসহ বিভিন্ন খাত থেকে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচার করা হবে।
গতকাল শুক্রবার রাজধানীর রূপনগরে ইসলামিয়া হাইস্কুল মাঠে বিকল্পধারার কর্মিসভায় বি. চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষ তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন চায়। তাই সরকারকে এ দাবি মেনে নিতে হবে। তিনি ড. কামাল হোসেন, কাদের সিদ্দিকী ও আ স ম আবদুর রবের নাম উল্লেখ করে বলেন, ‘আমরা তাঁদের সঙ্গে মতবিনিময় করেছি এবং ঐক্যবদ্ধ আছি।’