বর্তমান সরকারের অধীন নির্বাচনে অংশ নেবে তরীকত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ হাসিনার সরকারের অধীন আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ তরীকত ফেডারেশন। তারা মনে করে, গণতন্ত্রের ধারাবাহিকতার জন্য নির্বাচনের বিকল্প নেই।
গতকাল শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে তরীকত ফেডারেশনের উপদেষ্টা মণ্ডলী, সভাপতিমণ্ডলী ও কার্যনির্বাহী কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া পূর্বঘোষিত আগামী ১৫ নভেম্বর মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশ সফল করার সিদ্ধান্ত হয়।
সভাপতির বক্তব্যে তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, বিএনপির মদদপুষ্ট স্বাধীনতাবিরোধী জামায়াত ও হেফাজতের সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রমাণিত হয়েছে।
সভায় আরও বক্তব্য দেন তরীকতের মহাসচিব এম এ আউয়াল, সৈয়দ হাবিবুল বশর, সৈয়দ আবু রাজ্জাক, সৈয়দ রেজাউল হক চাঁদপুরী প্রমুখ।