বর্তমান সরকারের অধীনেই নির্বাচনে যাবে জাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। সে নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে।গতকাল রোববার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ নিজ দলের এই অবস্থানের কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এরশাদের সঙ্গে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুও ছিলেন।নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, অনির্বাচিত কারও কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে না। নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন হবে। এ সময় এরশাদ বলেছেন, জাতীয় পার্টি বরাবরই অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে। নির্বাচিত সরকারের অধীনে তাঁর দল অংশ নেবে। সূত্র জানায়, সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এই বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক অবস্থা, মহাজোট ও দেশের কিছু সমস্যা নিয়ে আলোচনা হয়। সূত্র জানায়, বৈঠকে এরশাদ দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনা ও বিদ্যুৎ-সংকট সমাধান জরুরি বলে প্রধানমন্ত্রীর কাছে মন্তব্য করেন। এ পর্যায়ে প্রধানমন্ত্রী আগামী বছরের মধ্যে বিদ্যুৎ-সংকট সহনীয় পর্যায়ে চলে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।