বর্তমান সরকারের কোনো ফাউন্ডেশন নেই: অলি আহমদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদ বলেছেন, যেকোনো স্থাপনা দাঁড়িয়ে থাকে তার ফাউন্ডেশনের (ভিত্তি) ওপর। বর্তমান সরকারের কোনো ফাউন্ডেশন নেই। এ কারণে পুরো সমাজে অস্থিরতা বিরাজ করছে।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এলডিপির সহযোগী সংগঠন গণতান্ত্রিক শ্রমিক দল আয়োজিত এক আলোচনা সভায় অলি আহমদ এ কথা বলেন।
একটি মানবাধিকার সংগঠনের প্রতিবেদন উল্লেখ করে অলি আহমদ বলেন, বাংলাদেশের ৯০ শতাংশ লোক বর্তমান সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করেছে। তিনি আরও বলেন, উপজেলা নির্বাচনের পর জনগণ টের পেয়েছে আওয়ামী লীগ কীভাবে ভোট ডাকাতি করে। সবাইকে বিশ্বাস করা যায় কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। বিজ্ঞপ্তি।