বর্তমান সরকারের মধ্যে যুদ্ধাপরাধী রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার করতে পারবে না। কারণ, এদের মধ্যেই যুদ্ধাপরাধী রয়েছে। সরকারের কিছু লোক আয়-রোজগার করার জন্য এ প্রক্রিয়া শুরু করেছেন। তিনি গতকাল শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুরে যুব ও ছাত্র আন্দোলনের দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।কাদের সিদ্দিকী বলেন, সরকার মুক্তিযুদ্ধের পক্ষের হলেও মুক্তিযোদ্ধাদের সম্মান করতে জানে না। প্রধানমন্ত্রী গফরগাঁওয়ে একজন রিকশাওয়ালার স্ত্রীকে ১০ লাখ টাকা দিয়ে বাড়ি বানিয়ে দিয়েছেন, অথচ মুক্তিযুদ্ধের বীর সৈনিক কাদেরীয়া বাহিনীর ১৫ নম্বর কোম্পানি কমান্ডার মির্জাপুরের বাইমহাটী গ্রামের বাসিন্দা প্রয়াত শাহ আজাদ কামালের কবরে নামফলক লাগানোর সময় পান না।কাদের সিদ্দিকী বলেন, তাঁর দলের প্রতীক গামছা বিচারের প্রতীক। কারণ, গলায় গামছা দিয়ে চোরের বিচার করা হয়। হাসিনা-খালেদার ছেলে প্রধানমন্ত্রী হবেন, সেই পথ গামছা দিয়ে বন্ধ করতে হবে। বাংলাদেশকে ধুয়েমুছে পরিষ্কার করার জন্য এই গামছা।সরকার মো. কাইয়ুম নোমানের সভাপতিত্বে অধিবেশনে আরও বক্তৃতা করেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল হাই, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, মির্জাপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি জামাল উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আমজাদ সিকদার ও সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন প্রমুখ।