বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিশেষ সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সমকালীন ইতিহাস নিয়ে বিশেষ সেমিনার হয়েছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী এই সেমিনার শুরু হয় গত বুধবার।সেমিনারে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমকালীন ও রাজনৈতিক ইতিহাস, গণযুদ্ধের জনযোদ্ধা, মুক্তিযুদ্ধে আদিবাসী ও চা-শ্রমিক, ভারত-বাংলাদেশ সম্পর্কের ৪০ বছর এবং মুক্তিযুদ্ধে বাংলাদেশের নারীর ভূমিকা নিয়ে আলোচনা হয়।সেমিনারে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা লে. জে. (অব.) হারুন অর রশিদ, লে. কর্নেল (অব.) সাজ্জাদ আলী, ড. আনিসুজ্জামান, নাট্যব্যক্তিত্ব হাসান ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল, বিশিষ্ট লেখক শাহরিয়ার কবির, মুনতাসীর মামুন, সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী, গবেষক ও সংগীতশিল্পী জান্নাত-এ ফেরদৌস, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান সৈয়দ তানভির নাসরিন, কলা বিভাগের ডিন অরূপ চট্টোপাধ্যায়, উপাচার্য ষোড়শী মোহন দা, বাংলাদেশের পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস প্রমুখ।সেমিনারের আয়োজন করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ। সহযোগিতায় ছিল কলকাতার মওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস ও ঢাকা বিশ্ববিদ্যালয়।