প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান বিস্ফোরণের ঘটনাসহ জঙ্গি ও সন্ত্রাসীদের বিষয়ে তথ্যবিনিময় শেষে গতকাল রোববার দেশে ফিরেছে বাংলাদেশের প্রতিনিধিদল।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিনিধিদলের সদস্য পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-গোপনীয়) মাহফুজুর রহমান বলেন, বর্ধমান বিস্ফোরণের ঘটনায় যে দুই দেশের জঙ্গিরাই জড়িত, সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। একে অপরকে দোষারোপের কিছু নেই। ওই ঘটনায় নিহত একজনের বাড়ি বাংলাদেশের টাঙ্গাইলে, তাঁর নাম শাকিল আহমেদ। আর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার সাজিদ ওরফে শেখ রহতুল্লাহ ওরফে মাসুমের বাড়ি নারায়ণগঞ্জে। এ ছাড়া জেএমবির জঙ্গি সালাহউদ্দীন ওরফে সালেহীন, জাহিদুল ওরফে বোমারু মিজান ও তরিকুল জড়িত ছিল।