বর্ধমান বিস্ফোরণ ঘটনায় গ্রেপ্তার আরও একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান শহরের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা এনআইএ।
গ্রেপ্তার ব্যক্তির নাম বিন আমিন শেখ। তাঁর বাড়ি ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতের মালদহের গোলাপগঞ্জ গ্রামে। গত শুক্রবার রাতে এনআইএর সদস্যরা কালিয়াচক থানার পুলিশের সহায়তায় গ্রেপ্তার করেন আমিনকে।
গ্রেপ্তারের পরদিন গত শনিবার আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়। এনআইএ দাবি করছে, আমিন বাংলাদেশে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে ওই গ্রামে আশ্রয় নিয়েছিলেন। খাগড়াগড়ে তিনি অস্ত্র প্রশিক্ষক হিসেবে কাজ করতেন।
গত বছরের ২ অক্টোবর বর্ধমানের একটি বাড়িতে বোমা বিস্ফোরণে শাকিল গাজি ও করিম শেখ নামের দুই ব্যক্তি নিহত হন। পরে গত ৩০ মার্চ এনআইএ কলকাতার নগর দায়রা জজ আদালতে ওই ঘটনায় ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। তাঁদের মধ্যে চারজন বাংলাদেশি বলে দাবি করেছে এনআইএ। বিস্ফোরণের ঘটনায় এনআইএর হাতে এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ১৩ জন।