বর্ধমানে বোমা বিস্ফোরণ বিষয়ে বাংলাদেশকে তথ্য দেবে ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ধমানে বোমা বিস্ফোরণের বিষয়ে বাংলাদেশকে তথ্য দেবে ভারত। আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন এ কথা বলেন।
সম্মেলনে বিস্ফোরণ নিয়ে ভারতের কাছে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কিছু জানতে চেয়েছে কি না, প্রশ্ন করা হলে সৈয়দ আকবরউদ্দিন বলেন, ‘এটা ঠিক যে বর্ধমান বিস্ফোরণ নিয়ে বাংলাদেশ যাবতীয় তথ্য জানাতে ভারতের কাছে অনুরোধ করেছে। সেই অনুরোধ অনুযায়ী সরকার বিভিন্ন সংস্থাকে (তদন্তকারী) তথ্য জোগাড় করতে বলেছে। তথ্যাদি পাওয়ার পর তা ভারতের বন্ধু প্রতিবেশীকে জানানো হবে।’