বর্ধমানের ঘটনায় জেএমবির সহযোগী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণের ঘটনায় পশ্চিমবঙ্গের মালদা থেকে গতকাল শুক্রবার জিয়া-উল-হক নামে একজনকে গ্রেপ্তার করেছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। খবর দ্য হিন্দুর।
দ্য হিন্দুর দাবি, গ্রেপ্তারকৃত জিয়া-উল-হকের সঙ্গে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
এনআইএর পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তে তারা জেনেছে, বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির আত্মগোপনে থাকা জঙ্গি সাজিদ, সাকিবসহ অনেক শীর্ষ কমান্ডারের সঙ্গে জিয়া-উল-হকের সম্পর্ক ছিল।
গোয়েন্দা সংস্থাটির তথ্যমতে, অভিযুক্ত জিয়া-উল-হক ‘জিহাদিদের প্রশিক্ষণের’ সঙ্গে যুক্ত ছিলেন। তিনি উদ্বুদ্ধকারী হিসেবে কাজ করতেন। প্রশিক্ষণের ব্যবস্থার জন্য তিনি মিয়ানমারের রোহিঙ্গাদের হত্যার ভিডিওচিত্র ছাড়াও গুজরাট ও আসামের দাঙ্গার ভিডিওচিত্র সংগ্রহ করতেন। এসব ভিডিওচিত্র শিমুলিয়া ও মুক্তিনগর মাদ্রাসায় প্রশিক্ষণার্থীদের দেখানো হতো।
এনআইএর একটি দল অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে একটি ল্যাপটপ কম্পিউটার জব্দ করেছে।