প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের বর্ধিত পাঁচটি সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর। সংবিধান সংশোধন করে সংসদে সংরক্ষিত নারী আসন ৪৫টি থেকে বাড়িয়ে ৫০টি করায় নতুন পাঁচ সাংসদকে নির্বাচিত করা হচ্ছে।নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন গতকাল বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তিনি বলেন, মোট আসনসংখ্যার আনুপাতিক হার অনুযায়ী এ পাঁচ আসনের সবই পাবে আওয়ামী লীগ। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ৩০ নভেম্বর, যাচাই-বাছাই ১ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ৭ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ২৬ ডিসেম্বর।