বর্ধিত ফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতারকুলে স্যার জন উইলসন স্কুলে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে সব ধরনের বর্ধিত টার্ম চার্জ, সেশন, টিউশন ফিসহ অন্যান্য ফি আদায় থেকে বিরত থাকতে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন, তা স্থগিত করেননি সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে স্কুলের করা আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার গতকাল এই আদেশ দেন। পরে রিটকারীপক্ষের আইনজীবী অনীক আর হক বলেন, চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ বহাল রেখে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। সম্প্রতি স্কুলটিতে অস্বাভাবিক হারে টিউশন ফি বাড়ানো হয়। পরে স্কুল কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়।