বর্ধিত ফি ও সান্ধ্য কোর্স বন্ধের দাবিতে আজ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসহ নানা ফি ও বিভিন্ন বিভাগে চালু করা সান্ধ্য কোর্স বন্ধের দাবিতে কাল মঙ্গলবার ছাত্র সমাবেশের ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের টেন্টে বর্ধিত ফি ও বাণিজ্যিক সান্ধ্য কোর্সবিরোধী শিক্ষক-শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সমাবেশের ডাক দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুল্লাহ আল মুয়েজ বলেন, সন্ধ্যাকালীন মাস্টার্স বন্ধের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন ও প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হলেও ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। এসব দাবি দ্রুত না মানা হলে লাগাতার আন্দোলনের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে।