বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনে যাচ্ছে ছাত্র ইউনিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব ধরনের বর্ধিত ভর্তি ফি প্রত্যাহারের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্র ইউনিয়নের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংসদ। বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন কার্যালয়ে গতকাল রোববার এক সংবাদ সমেঞ্চলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রশাসন ২০ নভেম্বরের মধ্যে বর্ধিত ভর্তি ফি প্রত্যাহার না করলে ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে সংগঠনটি অবস্থান ধর্মঘট পালন শুরু করবে।সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংসদের নতুন কমিটির তালিকাও প্রকাশ করা হয়। ২৫তম সম্মেলনের মধ্য দিয়ে এই কমিটি গঠন করা হয়।