প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল ব্রজমোহন (বি এম) কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ফরম পূরণে অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ-সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে তাঁদের কাছ থেকে আদায় করা অর্থ আত্মসাতেরও অভিযোগ তোলেন তাঁরা। বিক্ষোভের কারণে কয়েকটি বিভাগের ফরম পূরণ স্থগিত করেছে কর্তৃপক্ষ।আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, গত বছর দ্বিতীয় বর্ষের ফরম পূরণে মানবিক শাখার জন্য এক হাজার ৯৫০ টাকা হলেও এবার ধার্য করা হয়েছে দুই হাজার ৯৫০ টাকা।এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ননী গোপাল দাস প্রথম আলোকে বলেন, কলেজ কর্তৃপক্ষ নয়, ফি বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ ক্ষেত্রে তাঁদের কিছুই করার নেই।