বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে গতকাল মঙ্গলবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলা থেকে প্রগতিশীল ছাত্র ঐক্যজোট বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে মিছিল বের করে। পরে গোলচত্বরের পাশে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে সব ধরনের বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি জুনায়েদ আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য জয়দ্বীপ ভট্টাচার্য প্রমুখ।