বর্ধিত ফি বাতিলের দাবিতে অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ধিত সেমিস্টার ফি বাতিলের দাবিতে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল সোমবার অবস্থান ধর্মঘট পালন করেছেন। এ ছাড়া সব ধরনের বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও উপাচার্য বরাবর সঞ্চারকলিপি পেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।
এদিকে ছাত্রলীগের বিরুদ্ধে ভর্তি-বাণিজ্যের অভিযোগ করে ছাত্রদলের সাধারণ সম্পাদকের ফেসবুক স্ট্যাটাসের প্রতিবাদে সংবাদ সমেঞ্চলন হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্ধিত সেমিস্টার ফি বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে প্রশাসন ভবনের সামনে প্রায় দেড় ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করেন।
শিক্ষার্থীদের কয়েকজন জানান, বর্ধিত ফি বাতিল করা না হলে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে ক্লাস-পরীক্ষা বর্জন করে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।