বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপথে বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি।’গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় শহরের চাষাঢ়ায় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য দেন সংগঠনের নেতা আবু আল ইউসুফ খান, দিলারা মাসুদ, মাহমুদ হোসেন, ইসমাইল মাস্টার প্রমুখ।বক্তারা বলেন, এখন তেলের দাম বাড়লেও সিএনজির মূল্যবৃদ্ধি হয়নি। কিন্তু এ অবস্থায় সিএনজিচালিত পরিবহনের ভাড়া বাড়ানো কোনো যুক্তির মধ্যে পড়ে না। এক লাফে তিন টাকা বাসভাড়া বাড়ানো একেবারেই অযৌক্তিক। হঠাৎ করে বাসভাড়া বৃদ্ধির ফলে জনমনে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। দ্রুত বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জানান বক্তারা। প্রসঙ্গত, গত মঙ্গলবার থেকে ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপথে বেসরকারি পরিবহনের নন-এসি বাসভাড়া ২৭ থেকে তিন টাকা বাড়িয়ে ৩০ টাকা ও সরকারি পরিবহন বিআরটিসির (বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা) এসি বাসের ভাড়া ৩৪ থেকে চার টাকা বাড়িয়ে ৩৮ টাকা করা হয়েছে।