বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ধিত বাসভাড়া প্রত্যাহারসহ ১১ দাবিতে গতকাল শুক্রবার নারায়ণগঞ্জে সমাবেশ করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। বিকেলে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশ থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, সিপিবির নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল সাহা, বাসদের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস প্রমুখ।বক্তারা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির পর্যাপ্ত নন-এসি বাস চালু, ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো রুটে (পঞ্চবটী-পাগলা) বিআরটিসি বাস চালু, নারায়ণগঞ্জ-কমলাপুর কমিউটার ট্রেন সার্ভিস চালু, ডাবল লাইন স্থাপন ও প্রতি ঘণ্টায় রেল সার্ভিস চালুসহ রেল খাতকে উন্নত করার দাবি জানান।দাবি আদায়ের লক্ষ্যে ১১ জানুয়ারি জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও, ১৪ জানুয়ারি স্থানীয় বিআরটিসি স্ট্যান্ডের সামনে মানববন্ধন এবং ১৭ জানুয়ারি বাস টার্মিনাল-রেলস্টেশনের সামনে মানববন্ধন ঘোষণা করা হয়।