বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের দাবিতে হরতাল আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপথসহ বিভিন্ন পথে বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের দাবিতে ২০ জুন নারায়ণগঞ্জে অর্ধদিবস হরতাল ডেকেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে ফোরামের নেতারা এ ঘোষণা দেন। ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, জেলা জাসদের সাধারণ সম্পাদক মোহর আলী চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল সাহা, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায় প্রমুখ। বক্তারা বলেন, ঢাকা-নারায়ণগঞ্জসহ অন্যান্য যাত্রাপথের দূরত্ব বেশি দেখিয়ে পরিবহন মালিক ও বিআরটিএর যোগসাজশে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ঢাকা-নারায়ণগঞ্জ যাত্রাপথে বাসভাড়া ২৪ টাকার বেশি হতে পারে না।