বর্ধিত বেতন কমাতে ২৪ ঘণ্টা সময় দিলেন অভিভাবকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বর্ধিত বেতন কমানোর জন্য স্কুল কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন অভিভাবকেরা। বেতন ও ফি কমানোসহ কয়েকটি দাবি পূরণ না হলে ১৭ জানুয়ারি থেকে স্কুল প্রাঙ্গণে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম।
সংবাদ সম্মেলনে দুই মাসের মধ্যে যোগ্য ও অভিজ্ঞ একজন অধ্যক্ষ নিয়োগ দেওয়া, একই সময়ের মধ্যে নিয়মিত পরিচালনা কমিটির নির্বাচন দেওয়া ও সব শাখায় যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়। এসব দাবি পূরণে ১৩ জানুয়ারি শিক্ষামন্ত্রী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেওয়া হবে বলে অভিভাবকেরা জানান।