বর্ধিত বেতন-ফিবিরোধী শিক্ষার্থীদের আলোকচিত্র প্রদর্শনীতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার দুপুরে বর্ধিত বেতন-ফিবিরোধী সাধারণ ছাত্রছাত্রীদের আলোকচিত্র প্রদর্শনীতে হামলা চালানো হয়েছে। এতে প্রদর্শনী ভণ্ডুল হয়ে যায়। এর প্রতিবাদে ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ ছাত্রছাত্রীরা।আন্দোলনকারী ছাত্রছাত্রীরা অভিযোগ করেন, হামলাকারীরা প্রশাসনের মদদপুষ্ট। তাঁরা হামলা চালিয়ে প্রদর্শনীর জন্য সংগৃহীত ব্যঙ্গচিত্র, আলোকচিত্র ছিঁড়ে ফেলে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে গণস্বাক্ষরসংগ্রহ ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বর্ধিত বেতন-ফি প্রত্যাহারসহ ছয় দফা দাবি মেনে নেওয়ার দাবিতে পূর্বঘোষিত এই কর্মসূচি পালিত হচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে ৮-১০ জন ছাত্রের একটি দল অতর্কিত হামলা চালিয়ে সব আয়োজন পণ্ড করে দেয়। ‘বর্ধিত বেতন-ফিবিরোধী সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ’ নামের সংগঠনের সমন্বয়ক তবারক হোসেন অভিযোগ করেন, একদল উচ্ছৃঙ্খল ছাত্র আলোকচিত্র প্রদর্শনী ভণ্ডুল করে দেয়।