প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন পৌরসভা নির্বাচন ঘিরে টাঙ্গাইলের সখীপুর পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ডাকবাংলোয় পৌর আওয়ামী লীগের সভাপতি আহাম্মদ আলী মিয়ার সভাপতিত্বে এ সভা হয়। এতে আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে যাঁরা দলীয় মনোনয়ন চেয়েছেন তাঁদের মধ্য থেকে তৃণমূল নেতাদের ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচন করার জন্য উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। ইতিমধ্যে পৌরসভার মেয়র পদে ছয়জন দলীয় মনোনয়ন কিনে গত বুধবারের মধ্যে জমা দিয়েছেন।