প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর থানা যুবলীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে গতকাল বুধবার বিকেলে স্থানীয় দলীয় কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মধ্যনগর থানা যুবলীগের সম্মেলন সামনে রেখে এ বর্ধিত সভার আয়োজন করা হয়। মধ্যনগর থানা যুবলীগের আহ্বায়ক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মধ্যনগর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, আলী হোসেন, বিদ্যুৎ কান্তি সরকার, মধ্যনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি নয়ন মড়ল,সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ।