বর্ধিত সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরল উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা গতকাল শনিবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী। সভায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল লতিফকে ভারপ্রাপ্ত সভাপতি, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম ও শিক্ষক আবদুস সবুরকে সহসভাপতি এবং মো. জাকারিয়াকে সদস্য নির্বাচিত করা হয়। সর্বশেষ ২০১২ সালে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে মো. ইছহাক আলী সরকার সভাপতি নির্বাচিত হন। ২০১৪ সালের ১৪ মে তাঁর মৃত্যুর পর থেকে পদটি শূন্য ছিল।