বর্ধিত সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর জেলা যুবলীগের বর্ধিত সভা গতকাল বৃহস্পতিবার বিকেলে সিটি করপোরেশনের আউটপাড়ায় স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. আনোয়ারুল ইসলাম। জেলা যুবলীগের আহ্বায়ক এস এম আলতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম আজাদ, কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া প্রমুখ। অংশ নেন জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতা-কর্মীরা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগামী দিনে যুবলীগকে শক্তিশালী করা না হলে স্বাধীনতার পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে।