প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুবলীগের মৌলভীবাজার জেলা কমিটির বর্ধিত সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর যুবলীগের সম্মেলন করার লক্ষ্যে পৌর মিলনায়তনে এই সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মো. ফজলুর রহমান। প্রধান অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক। আরও বক্তব্য দেন জেলা যুবলীগের সহসভাপতি ও বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী প্রমুখ। সভায় আগামী ১১ এপ্রিলের মধ্যে জেলার সব উপজেলা ও পৌর যুবলীগের সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।