প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা গতকাল রোববার বিকেলে তালতলী এলাকায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান। সভায় বলা হয়, ২০০৩ সালে আবদুর রাজ্জাককে সভাপতি ও তসলিমকে সাধারণ সম্পাদক করে শ্রীফলতলী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। তবে মেয়াদ উত্তীর্ণ হওয়াসহ সাংগঠনিক কার্যক্রমে ভাটার কারণে ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। ছাত্রলীগের নিরক্ষরমুক্ত কর্মসূচি উপলক্ষে ছাত্রসমাবেশ ও প্রতি ইউনিয়নে কর্মিসমাবেশের তারিখ নির্ধারণ করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
গাজীপুর প্রতিনিধি