বর্ধিত সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা গত বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এসরারুল হক সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান প্রমুখ। পরে নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়।