বর্ধিত সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা গত শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনছার আলী মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান ও সাবেক সাংসদ আওয়ামী লীগ নেতা কছিম উদ্দীন আহম্মেদ। শেষে প্রধান অতিথি মমতাজ উদ্দীনের হাতে ফুলের তোড়া দিয়ে আদমদীঘির হারুনুর রশিদ ভোলার নেতৃত্বে বিভিন্ন দলের শতাধিক নেতা-কর্মী বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোগদান করেন।