বর্ধিত সভায় প্রার্থী পরিবর্তনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন নাটোরের গুরুদাসপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গতকাল বুধবার শহরের চাঁচকৈড় গরুহাটের দলীয় কার্যালয়ে দলের বিশেষ বর্ধিত সভায় এ দাবি জানান তাঁরা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন আগামী সাংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী যুক্তরাষ্ট্রপ্রবাসী দলের উপদেষ্টা মহসিন আলী, নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সরকার এমদাদুল হক মোহামঞ্চদ আলী, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র শাহনেওয়াজ আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে গুরুদাসপুর থেকে যুক্তরাষ্ট্রপ্রবাসী মহসিন আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম, পৌর মেয়র শাহনেওয়াজ আলী ও ছাত্রলীগের নেতা আহমঞ্চদ আলীর মধ্যে যে কাউকে বর্তমান সাংসদ আবদুল কুদ্দুসের বিকল্প হিসেবে দলীয় মনোনয়ন দেওয়া হলে তৃণমূল আওয়ামী লীগ স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে। বক্তারা অভিযোগ করেন, সাংসদ কুদ্দুস কখনোই স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের মূল্যায়ন করেননি।
সাংসদ আবদুল কুদ্দুস বলেন, এই চক্রটি বরাবরই তাঁর বিপক্ষে কাজ করেছে। তবে এতে তিনি চিন্তিত নন।