বর্ধিত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশনের অযৌক্তিক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদ। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নগরের সাহেব বাজারসংলগ্ন একটি রেস্তোরাঁয় ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে নাগরিক অধিকার সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহ্বায়ক এনামুল হক বলেন, রাজশাহী সিটি করপোরেশন কর্তৃপক্ষ বাসাবাড়ির হোল্ডিং ট্যাক্স অস্বাভাবিক হারে বাড়িয়ে নগরবাসীর জন্য এক নতুন বিপদ ডেকে এনেছে। কোনো কোনো ক্ষেত্রে এই ট্যাক্স ১০-১২ গুণের বেশি বাড়ানো হয়েছে।
এনামুল হক আরও বলেন, আদালতে এই অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিকার চেয়ে মামলা করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশন কর্তৃপক্ষ ট্যাক্স নির্ধারণের জন্য আপিল শুনানির ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। কিন্তু সেখানেও নজিরবিহীন তামাশা শুরু হয়েছে।
সিটি করপোরেশনের এই অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে কাল বৃহস্পতিবার সকাল ১০টায় সাহেববাজার-সংলগ্ন ভুবনমোহন পার্ক থেকে মিছিলসহকারে সিটি করপোরেশন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন এবং হোল্ডিং ট্যাক্স বাতিলের দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করা হবে বলে সংবাদ সম্মেলন থেকে ঘোষণা করা হয়।