বর্ষণে চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বেশির ভাগ এলাকা ভারী বর্ষণে ডুবে যাওয়ায় গতকাল রোববার চট্টগ্রামের বিদ্যুৎ সরবরাহব্যবস্থাও ভেঙে পড়ে। পরিস্থিতি মোকাবিলা করতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) নগরের নিম্নাঞ্চলগুলোতে সকাল থেকে বিকেল পর্যন্ত একটানা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে। ফলে গতকাল এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ ছিল না। বিকেলে বৃষ্টিপাত কমে গেলে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ক্রমেই স্বাভাবিক হয়ে আসে। চট্টগ্রাম পিডিবির প্রধান প্রকৌশলী মো. রইস উদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, টানা বর্ষণের কারণে অনেক জায়গায় এত বেশি পানি উঠেছিল যে তাতে বিদ্যুতের মিটারও ডুবে যায়।