বর্ষণে ১৩ হাজার কৃষকের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মে মাসের শেষ সপ্তাহে কয়েক দিনের টানা বর্ষণে ফরিদপুরের বিস্তীর্ণ ফসলি জমি পানিতে তলিয়ে গিয়ে প্রায় ১৩ হাজার কৃষকের নয় কোটি টাকার ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা মো. কসিমউদ্দিন জানান, গত মাসের অতিবৃষ্টিতে জেলার সদরপুর, ভাঙ্গা, নগরকান্দা-সালথা, বোয়ালমারী ও ফরিদপুর সদর—এই পাঁচ উপজেলায় ফসলি জমির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।