বর্ষপঞ্জি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরকে স্বাগত জানিয়ে একটি বর্ষপঞ্জি প্রকাশ করেছে ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। ভারত ও বাংলাদেশের ১২ জন মনীষী ও বিখ্যাত ব্যক্তিদের হাতে আঁকা ছবি দিয়ে ২০১৫ সালের এ বর্ষপঞ্জি সাজানো হয়েছে। এতে মাইকেল মধুসূদন দত্ত, স্বামী বিবেকানন্দ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ফকির লালন শাহ, ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছবি স্থান পেয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দুটি এঁকেছেন শিল্পী কাইয়ুম চৌধুরী। বাকি ছবিগুলো এঁকেছেন শিল্পী সমরজিৎ রায়চৌধুরী, জামাল আহমেদ, রঞ্জিত দাস ও কামালুদ্দিন। বিজ্ঞপ্তি