প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় স্থানীয় সাংবাদিকদের সংগঠন ‘ধরমপাশা নিউজ ডেস্ক’-এর কার্যালয়ে ফেসবুকে গ্রুপভিত্তিক কবিদের সংগঠন বাংলাদেশ কবি ইউনিয়নের (বাকই) প্রথম বর্ষপূর্তি উদ্যাপিত হয়েছে। গতকাল রোববার বিকেলে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিশু-কিশোর সংগঠক সাংবাদিক সালেহ আহমদ। ছড়াকার ও সাংবাদিক এনামুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য দেন কবি আনিসুল হক, সাংবাদিক এনামুল হক, বাউল কবি বাবুল মিয়া প্রমুখ। পরে কেক কেটে বর্ষপূতি উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি