বর্ষপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনে নওগাঁয় নৃত্য সংগঠন নৃত্যাঞ্জলি একাডেমির চতুর্থ বর্ষপূর্তি উৎসব পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের করোনেশন থিয়েটার হল প্রাঙ্গণে রঙিন বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক। সকাল সাড়ে ১০টায় মুক্তির মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন একাডেমির পরিচালক শহিদুল ইসলাম। বিকেলে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিনুর রহমান। বক্তব্য দেন ডি এম আবদুল বারী, কায়েস উদ্দীন, আসাদুজ্জামান সরকার প্রমুখ। পরে একাডেমির শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন। সন্ধ্যায় নৃত্যনাট্য নক্সী কাঁথার মাঠ মঞ্চস্থ করা হয়।