বর্ষপূর্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি ও পরিবেশ-বিষয়ক সংগঠন গ্রিন ‘এক্সপ্লোর সোসাইটি’র পঞ্চম বর্ষপূর্তি উৎসব উদ্যাপন করেছেন সংগঠনটির সদস্যরা। এ উপলক্ষে গতকাল বুধবার বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে সংগঠনটির প্রধান উপদেষ্টা আমিনা পারভিন, পুর ও পরিবেশ কৌশল বিভাগের শিক্ষক মো. শহীদুর রহমান, পরিবেশ ও বন বিভাগের শিক্ষক সৌরভ দাস, নুসরাত ইসলাম প্রমুখ অংশ নেন। শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়। পরে উৎসব উপলক্ষে কেক কাটা হয়।