বর্ষপূর্তি উৎসব উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ নাগরিক পরিষদের তৃতীয় এবং বদরগঞ্জ ছাত্র পরিষদের প্রথম বর্ষপূতি উৎসব হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় বাল্যবিবাহ, মাদক, নারী ও শিশু নির্যাতন, দুর্নীতি এবং জঙ্গিবাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। পরে স্থানীয় জিতেন দত্ত বিজয় মঞ্চে উৎসবের উদ্বোধন করেন বদরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আফজাল হোসেন প্রামাণিক।
নাগরিক পরিষদের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তুহিন ওয়াদুদ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক মোছা. আয়েশা ছিদ্দিকা, সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম রসূল, বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক এমডি শামসুল হক প্রমুখ।
তুহিন ওয়াদুদ বলেন, ‘যখন তরুণেরা বাল্যবিবাহ, মাদক, নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তখনই মনে পড়ে এই তরুণেরাই আমাদের বাংলাদেশ।’
জুবায়ের ইবনে তাহের বলেন, জ্ঞান অর্জনের জন্য চীনে যাওয়ার দরকার নেই, দরকার কেবল একটি কম্পিউটার আর ইন্টারনেট সংযোগ। সবার স্বপ্ন একীভূত করা গেলে ভালো কিছু করা সম্ভব।
মোছা. আয়েশা ছিদ্দিকা বলেন, ‘সমাজকে দূরের ভাবলে হবে না। সমাজ আমাদের। স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনগুলো সমাজের হয়ে কাজ করে যাচ্ছে। এতে সমাজ উপকৃত হচ্ছে।’ আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।