বর্ষবরণের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষের দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় থাকবে বর্ষবরণের নানা আয়োজন। সে আয়োজনে শরিক হতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও (ডিএসসিসি) আয়োজন করতে যাচ্ছে বর্ষবরণের অনুষ্ঠান। ডিএসসিসির সমাজকল্যাণ বিভাগ সূত্রে জানা যায়, পয়লা বৈশাখ উপলক্ষে নগর ভবন প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বাংলার চিরায়ত ঐতিহ্যের অংশ বৈশাখী মেলা, লাঠি খেলার আয়োজন করা হবে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি|