বর্ষবরণের অনুষ্ঠানে নারী লাঞ্ছনার বিচার দাবিতে সমাবেশ
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বর্ষবরণের অনুষ্ঠানে নারী লাঞ্ছনার প্রতিবাদে গতকাল রোববার বিকেলে কক্সবাজার শহরের পৌর ভবন চত্বরে মানববন্ধন ও সংহতি সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন। বক্তারা এই ন্যক্কারজনক ঘটনার বিচার এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সৌরভ দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা উদীচীর সভাপতি ফজলুল কাদের চৌধুরী, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী, তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কক্সবাজার জেলা শাখার সদস্যসচিব কলিম উল্লাহ, পরিবেশ সংগঠক মোয়াজ্জেম হোসেন, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অন্তিক চক্রবর্তী, চিত্রশিল্পী অরণ্য শর্মা, কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সহসভাপতি শহীদুল্লাহ, সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাত প্রমুখ।
ফজলুল কাদের চৌধুরী বলেন, নিপীড়নের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সরকার, যা শুভ লক্ষণ নয়।