বর্ষবিদায় ও বর্ষবরণকে ঘিরে বান্দরবানে উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষবিদায় ও বর্ষবরণকে ঘিরে তিন দিন ধরে বান্দরবান ছিল উৎসবের নগরী।
গতকাল শুক্রবার জেলা শহরের রাজার মাঠের মারমা সম্প্রদায়ের বর্ণাঢ্য মৈত্রী পানিবর্ষণ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মৈত্রী পানিবর্ষণ উৎসবে ভিনদেশি নারীরাও অংশ নেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা।
সাংগ্রাই উদ্যাপন পরিষদের আহ্বায়ক মংচিংনু মারমা বলেন, আজ শনিবার মৈত্রী পানিবর্ষণের মধ্য দিয়ে উৎসব শেষ হবে।
মারমাদের সাংগ্রাই উৎসবের মঞ্চ প্রাঙ্গণ থেকে বৃহস্পতিবার বাংলা বর্ষবরণ উপলক্ষে আড়ম্বরপূর্ণ মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন জাতিগোষ্ঠীর নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর।
পয়লা বৈশাখের আলোচনা সভায় বীর বাহাদুর বলেন, বান্দরবান সম্প্রীতির তীর্থভূমি। একই মঞ্চে সাংগ্রাই, বৈসু, বিঝু এবং পয়লা বৈশাখের আয়োজন করে এখানকার মানুষ সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বান্দরবানের ১১টি পাহাড়ি জাতিগোষ্ঠী এবং বাঙালির শান্তি ও সম্প্রীতিপূর্ণ সহাবস্থান শান্তিকামী মানুষের গবেষণার বিষয় হয়ে উঠেছে।
চাকমা-তঞ্চঙ্গ্যাদের তিন দিনের বিঝু ও ম্রোদের এক দিনের চাংক্রান মেলা গত বৃহস্পতিবার শেষ হয়।