বর্ষবিদায়ে মৌলভীবাজারে ‘বাংলার উৎসব’ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে বাংলা বর্ষবিদায় উদ্যাপন করা হয়েছে। মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে ‘বাংলার উৎসব’ নামের অনুষ্ঠান যৌথভাবে উদ্বোধন করেন বিভিন্ন সময়ে উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্প-সংস্কৃতি ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা।একটি নির্দিষ্ট বোর্ডে স্বাক্ষর রেখে অনুষ্ঠানের উদ্বোধনকারীরা হচ্ছেন: দুলু রানী সরকার, আজিজুর রহমান, আবদুর রাজ্জাক, আদিত্য মোহন বাগচী, সূর্যমণি সিংহ, সৈয়দ আবু জাফর আহমদ, সবিতা সেন, ফণীন্দ্র কুমার ভট্টাচার্য ও নূরজাহান সুয়ারা। উদীচী মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান, শিক্ষাবিদ মায়া ওয়াহেদ, ফণীন্দ্র কুমার ভট্টাচার্য, সিপিবির কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ ও কবি-কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু। হাফিজুর রহমান চৌধুরীর সঞ্চালনে উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যরা আবৃত্তি, একক ও সমবেত সংগীত এবং বাউল গান পরিবেশন করেন বাউল শিল্পীরা।