বর্ষসেরা আচারের পুরস্কার পেলেন আফরিনা রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতা ২০১৩–এর সেরা পুরস্কার পেয়েছেন (বাঁ থেকে) আফরিনা রহমান৷ সঙ্গে বিশিষ্ট সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন ও প্রাণ–আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী৷ গতকাল পুরস্কার বিতরণের এই আয়োজন ছিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে l ছবি: প্রথম আলো
প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতা ২০১৩–এর সেরা পুরস্কার পেয়েছেন (বাঁ থেকে) আফরিনা রহমান৷ সঙ্গে বিশিষ্ট সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন ও প্রাণ–আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী৷ গতকাল পুরস্কার বিতরণের এই আয়োজন ছিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে l ছবি: প্রথম আলো

‘ছোটবেলায় মায়ের হাতের বানানো আচার চুরি করে খায়নি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আমিও খেয়েছি। এখন মা নেই। নেই সেই আচারও। কিন্তু আছে প্রাণ। ১৪ বছর ধরে যারা শুধু আচার বানানো নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে।’ প্রধান অতিথির বক্তব্যে এভাবেই বললেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার ১৪তম প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এতে দুই হাজার ৫৩১ জন প্রতিযোগীর প্রায় সাড়ে ছয় হাজার আচারকে পেছনে ফেলে সেরার পুরস্কার জেতেন ঢাকার আফরিনা রহমান। পুরস্কার হিসেবে তিনি পান দুই লাখ টাকা।
অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রতিযোগিতার গণমাধ্যম সহযোগী ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী, ইলিয়াস মৃধাসহ অনেকে। প্রতিযোগিতায় টক, ঝাল, মিষ্টি ও অন্যান্য বিভাগে পুরস্কার দেওয়া হয়। প্রতিটি বিভাগ থেকে সেরা তিনজনকে ঢাকা-মালয়েশিয়া-ঢাকা বিমান টিকিট, ল্যাপটপ কম্পিউটার ও আইপিএস পুরস্কার দেওয়া হয়। বিভিন্ন বিভাগের ৩৫ জনকে শুভেচ্ছা পুরস্কার দেওয়া হয়৷
গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ ইফফাত আরা নার্গিসের তত্ত্বাবধানে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিচারক ছিলেন অভিনেত্রী সাবেরী আলম, কুমকুম হাসান, শানু, স্বাগতা, কণ্ঠশিল্পী দিনাত জাহান, রান্নাবিদ রাহিমা সুলতানা, রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীন, সাংবাদিক ফারজানা রূপা, ক্রিকেটার জেসি এবং আরএফএল হোম মেকার অব দ্য ইয়ার লিটা।
বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন, টক: মোমেনা খাতুন, শামসুন নাহার ও শিরিন বানু; মিষ্টি: তাওসিনা তাসনিম, ডেইজি রহমান ও শাহানা ইয়াসমিন; ঝাল: জোবেদা করিম, রোমানা আক্তার ও নিশাত সুলতানা এবং অন্যান্য: নিশাত হাসেম, রুকসানা পারভীন ও নাসরীন হুদা।