বর্ষসেরা সাংবাদিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাবের সদস্য এবং জাতীয় শিশু-কিশোর মাসিক পত্রিকা হাতেখড়ির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আমিনুর রহমান ২০১৫ সালের জন্য ওই পত্রিকার বর্ষসেরা প্রতিনিধির সম্মাননা পেয়েছেন। এ উপলক্ষে গতকাল সোমবার পীরগঞ্জ প্রেসক্লাবে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী। গত শনিবার ঢাকার আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে হাতেখড়ির শিশু উৎসব-২০১৬-এ আমিনুরকে ওই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে এশিয়ান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবুল হাসান মুহাম্মদ সাদেক তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন।