প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শনিবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে বর্ষাকালীন ছুটি। মাসব্যাপী ছুটি শেষে বিশ্ববিদ্যালয় খুলবে ১ জুলাই।
ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকলেও পূর্বনিধারিত পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। তবে শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম মাধ্যম শাটল ট্রেন চলাচল বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের তথ্য শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. ফরহাদ হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘পবিত্র শবে মিরাজ ও শবে বরাতসহ বর্ষাকালীন ছুটি উপলক্ষে ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে।