প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবৃত্তি অনুষ্ঠানের মাধ্যমে গতকাল বুধবার সন্ধ্যায় রাজশাহী আবৃত্তি পরিষদ বর্ষা ঋতুকে বরণ করে নিয়েছে। নগরের ঘোড়ামারায় অবস্থিত পদ্মা মঞ্চে ‘আষাঢ়ষ্যে প্রথম দিবসে’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের সদস্য অর্চি, পূর্না, পান্থ, দ্বীপ, শোভা, সনি, মিলন, অনিক, অর্ণ, লিমন, রানা ও নন্দিনী আবৃত্তি পরিবেশন করেন। সংগঠনের সভাপতি জয়দীপ ভাদুড়ির সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে আষাঢ়কে স্বাগত জানিয়ে বক্তব্য দেন মনিরা রহমান।