বর্ষার আগে সব সড়ক মেরামত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী দেড় মাসের মধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের ক্ষতিগ্রস্ত সড়কের কাজ শেষ করতে হবে। এ ছাড়া বর্ষার আগেই বরিশাল বিভাগের সব জেলার সড়ক মেরামতের কাজ শেষ করতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বরিশাল অঞ্চলের বিভিন্ন সড়ক পরিদর্শন শেষে গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় নগরের সার্কিট হাউস সম্মেলনকক্ষে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগাযোগমন্ত্রী এ নির্দেশ দেন। ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাংকের দিকে চেয়ে না থেকে অন্য উপায়ে পদ্মা সেতুর নির্মাণকাজ এক বছরের মধ্যে অবশ্যই শুরু হবে।মন্ত্রী বলেন, ‘আগামী সময়ের মধ্যে আমরা মানুষের মনের ভয় ও শঙ্কা দূর, ঘরে আলোর ব্যবস্থা এবং পেটে ভাত দেওয়া—এই তিনটি দাবি পূরণ করতে পারব।’