বর্ষায় বৃষ্টির দেখা নেই, পুড়ছে আমন খেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভরা বর্ষার মৌসুমেও জয়পুরহাটের কালাই উপজেলায় খরায় পুড়ছে আমন খেত। এই বর্ষায় কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা না মেলায় খেতের চারা শুকিয়ে যাচ্ছে; ফেটে চৌচির হচ্ছে খেত। চারা বাঁচাতে মরিয়া কৃষকদের কেউ কেউ নলকূপ দিয়ে সেচ দেওয়ার চেষ্টা করছেন। এ অবস্থায় উপজেলার ১২ হাজার হেক্টর জমিতে আমন উৎপাদন হুমকির.ব পানিশূন্য আমন খেতে সেচ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে উপজেলায় ১১ হাজার ৯৯৫ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। তেমন বৃষ্টি না হওয়ায় অন্য বছরের চেয়ে এ বছর দু-তিন সপ্তাহ দেরিতে উঁচু জমিতে চাষিদের বিকল্প সেচ দিয়ে জমি তৈরি করতে হয়েছে। অনেক ঝক্কিঝামেলার পর চারা রোপণ করলেও বৃষ্টির দেখা না মেলায় মাঠের পর মাঠ শুকিয়ে যাচ্ছে। সরেজমিনে উপজেলার বানিহারা-কুসুমসাড়া, রোয়াইর, কাঁটাহারসহ বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে, অনেক আমন খেত ফেটে চৌচির হয়ে গেছে। রোয়াইর-বানিহারা মাঠে একটি জলাশয় থেকে খেতে সেচ দেওয়ার চেষ্টা করছিলেন কৃষক মুনছুর রহমান। তিনি বলেন, ‘নালা না থাকায় জমিতে পানি দিতে পারছি না।’বানিহারার কৃষক হামিদুল ইসলাম বলেন, ‘বৃষ্টির অভাবে গভীর নলকূপে সেচ দিয়ে চারা রোপণ করেছি, কিন্তু গত দুই সপ্তাহেও বৃষ্টি না হওয়ায় জমি শুকিয়ে গেছে। বাধ্য হয়ে ফের সেচ দিতে হচ্ছে।’রোয়াইর গ্রামের কৃষক শামীম হোসেন বলেন, ‘তিন বিঘার আমন খেত ফেটে চৌচির হয়ে গেছে। সেচের ব্যবস্থা না থাকায় খেতে পানি দিতে পারছি না।’উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস সাত্তার বলেন, ‘ফসল রোপণের অন্তত তিন সপ্তাহ পর্যন্ত আমন খেতে পানি ধরে রাখা নিশ্চিত করতে হবে, তা না হলে কুশি বাড়বে না। এবার বর্ষা মৌসুমে এই এলাকায় কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় উঁচু এলাকার আমন খেত পানিশূন্য হতে পারে। এ অবস্থায় সম্পূরক সেচ দেওয়ার জন্য কৃষি বিভাগ থেকে প্রচারণা চালানো হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে পর্যাপ্ত বৃষ্টিপাত হবে বলে আশা করা হচ্ছে। সময়মতো বৃষ্টি হলে ফলনে তেমন প্রভাব পড়বে না।’